ঢাকাMonday , 20 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মদনে শিক্ষকদের দুই কমিটির অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

    admin
    October 20, 2025 10:18 pm
    Link Copied!

    জাকির আহমেদ, মদন (নেত্রকোনা)প্রতিনিধিঃ

    মদনে প্রাইমারি সহকারি শিক্ষক কমিটির বৈধতা নিয়ে দুই কমিটির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার মদন প্রেসক্লাবে সহকারি শিক্ষক সমিতির একাংশের সভাপতি মোঃ মাহমুদুর রহমান মির্জা (পাভেল) ও সাধারন সম্পাদক হাসানুল মান্নান নিউটনের অনুমোদিত কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান,সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহমুদুর রহমান মির্জা (পাভেল)।

    এর আগে লিটন ও মানিক সহকারী শিক্ষক সমিতির সভাপতির একাংশের সভাপতি অনুমোদিত পাভেল ও নিউটনের অনুমোদিত কমিটি নিয়ে গত ৩ অক্টোবর ২০২৫ ইং তারিখে স্থানীয় শিক্ষক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে।

    সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মির্জা (পাভেল) তার লিখিত বক্তব্যে বলেন, লিটন ও মানিক কর্তৃক গঠিত সহকারী শিক্ষকগণের কমিটি অগণতান্ত্রিক ও ভিত্তিহীন।
    সত্য ও স্বচ্ছতার পক্ষে বিভ্রান্তির প্রতিবাদে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি-ঐক্যের প্রতীক, বিভেদের নয়,কোন ভূয়া ও নিশি রাতের কমিটি নয়,আমরা নিয়মতান্ত্রিক ও স্বীকৃত কমিটি,অনুমোদন বৈধ,রেজিস্ট্রেশন ও সিল আসল-প্রমাণসহ পরিষ্কার,মিথ্যা তথ্য,গুজব ও বিভান্তি শিক্ষক সমাজের মর্যাদার পরিপন্থী শিক্ষক ঐক্য নষ্ট নয়,ঐক্যই আমাদের শক্তি। তিনি আরও বলেন, শিক্ষক ঐক্য যারা ভাঙ্গতে চান, তাদের ঘোষণায় আমরা ভীত নই, আমরা গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে। এ কমিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে গত ২৯-০৯-২০২৫ ইং তারিখে ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মদন উপজেলা শাখার অনুমোদন দেয়। যার রেজিস্ট্রেশন নাম্বার ১২০৬৮। কমিটিকে বানচাল করার জন্য জনগনের নিকট প্রশ্নের মুখামুখি হওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা যতই কলাকৌশল করুক না কেন আমরা তা রুখে দেব ইনশাল্লাহ।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক হাসানুল মান্নান নিউটন, সিনিয়র সহ-সভাপতি শফিউল্লাহ লালন, সহকারি শিক্ষক নেতা দেওয়ান নাসরিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST