ঢাকাWednesday , 16 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মদনে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -৩

    admin
    September 16, 2026 6:59 pm
    Link Copied!

    জাকির আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

    নেত্রকোনার মদনে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার উচিতপুর ট্রলার ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

    গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা সালমা আক্তার (৩৪), কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা হৃদয় হাসান (২৪) ও ব্রাহ্মনবাড়িয়ার সদর থানার মিনা বেগম (৪৬)।

    পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা মাদক ব্যবসার সাথে জড়িত। ব্রাহ্মনবাড়িয়া থেকে মাদক নিয়ে এসে নেত্রকোনায় বিক্রি করতে চেয়েছিল। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) মদন উচিতপুর ট্রলার ঘাট এলাকায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের র‌্যাব-১৪ এর একটি দল তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গত মঙ্গলবার মদন থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রজু হয়। বুধবার তাদেরকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

    মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান,‘ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST