ঢাকাThursday , 3 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও শপথ অনুষ্ঠান…

    admin
    September 3, 2026 7:52 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    নোয়াখালী জেলা প্রতিনিধি :–

    অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল ১১:০০ ঘটিকায় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কায়েসুর রহমানের সভাপতিত্বে লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আ.ন.ম. ইমরান খান, সার্কেল নোয়াখালী।

    অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান অতিথির নিকট বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন উপস্থাপন করে দিকনির্দেশনা কামনা করেন। পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান করে সমস্যা মোকাবিলায় বাস্তবভিত্তিক পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

    প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় মাদকাসক্তি, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহের ভয়াবহতা তুলে ধরে এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের স্মার্টফোনের অপব্যবহার ও আসক্তি থেকে দূরে থেকে নৈতিক ও মানবিক মূল্যবোধ, সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেম ধারণ এবং ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

    বক্তব্য শেষে পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, স্মার্টফোনের অপব্যবহার ও আসক্তি পরিহার এবং অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে শপথ পাঠ করান। শপথ গ্রহণ শেষে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও স্মার্টফোন আসক্তির বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড এবং সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেমের পক্ষে সবুজ কার্ড প্রদর্শন করেন।

    আলোচনা সভায় মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এসব অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধমুক্ত ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে শিক্ষার্থীদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে সচেতন করা হয়।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি জনাব কাউসার আলম সোহেল।

    এসময় জনাব মোহাম্মদ শামসুজ্জামান, অফিসার ইনচার্জ, বেগমগঞ্জ মডেল থানা, নোয়াখালী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আয়োজক সংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST