ঢাকাSaturday , 11 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মুরাদনগরে প্রাণবন্ত পরিবেশে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

    admin
    October 11, 2025 10:50 pm
    Link Copied!

    মুরাদনগর প্রতিনিধি//

    ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে উঠান বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
    ১১ই অক্টোবর শনিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুরে এই উঠান বৈঠক করেছে ৪নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হকের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

    বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাউছার মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সিদ্দিকী।

    বাঙ্গরা সদর ইউনিয়ন বিএনপির কোষাধক্ষ্য আমিনুল ইসলাম তামিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আনিস খান, বাঙ্গরা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জয়নাল আবেদীন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী মোঃ বাছির মিয়া, বাঙ্গরা সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শফিকুল ইসলাম।

    এসময় আরও উপস্থিত ছিলেন, বাঙ্গরা সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুক আহমেদ পাখি, সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইউনুস নজির, যুগ্ম আহ্বায়ক অবিদ মিয়া, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের শ্রম বিষয়ক সম্পাদক রুবেল মিয়া, বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST