ঢাকাMonday , 3 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মেহেরপুর-১ মাসুদ অরুণ এবং মেহেরপুর-২ (গাংনী) আমজাদ হোসেনকে বিএনপির এমপি প্রার্থী ঘোষণা

    admin
    November 3, 2025 10:43 pm
    Link Copied!

    এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) মাসুদ অরুণ এবং মেহেরপুর-২ (গাংনী) আমজাদ হোসেন
    বিএনপির এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। নানা জল্পনা-কল্পনা শেষে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেহেরপুর জেলার ২ টি আসনেসহ ২৩২ টি আসনের তালিকা প্রকাশ করেন।

    মনোনয়নের তালিকা প্রকাশের পর আমজাদ হোসেন ও মাসুদ অরুন সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। নেতাকর্মীরা প্রিয় নেতাদেরকে অভিনন্দন জানাতে ভিড় করেছেন তাদের কার্যালয়ে। বিভিন্ন এলাকায় চলছে আনন্দ মিছিল।

    মাসুদ অরুণ মেহেরপুর-১ আসনে বিএনপির সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আমজাদ হোসেনও সাবেক এমপি। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি যেকয়টি আসন পেয়েছিল তার মধ্যে আমজাদ হোসেনের মেহেরপুর-২ আসনটি অন্যতম।

    আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে মেহেরপুর-১ আসন থেকে ৩ জন গুলশান অফিসে ডাক পেয়েছিলেন। তাঁরা হলেন- সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন।

    মেহেরপুর-২ আসন থেকে গুলশানে ডাকা হয়েছিল সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে।

    মেহেরপুর-১ ও মেহেরপুর ২ আসনের এই মনোনয়ন জনরায়ের বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তিনি বলেন, যারা ১৭ বছর যুলুম-নির্যাতন, মামলা-হামলা সহ্য করে তৃণমূল নেতাকর্মীদের সাথে ছিলেন তাদেরকেই দল মূল্যায়ন করেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST