নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গাপূজার মহা অষ্ঠমী উপলক্ষে,(৩০ সেপ্টেম্বর) মোহাম্মদ আজাহারুল ইসলাম, জেলা প্রশাসক, যশোর এবং রওনক জাহান, পুলিশ সুপার, যশোর, যশোর জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। অভয়নগর থানাধীন নওয়াপাড়া কালী বাড়ি মন্দির, মাগুরা বাজার সার্বজনীন দূর্গাপূজা মন্দির ও সুন্দলী বাজার দুর্গাপূজা মন্দির, মনিরামপুর থানাধীন দোলখোলা দূর্গাপূজা মন্দির, বাবা বৈধ্যনাথ ধাম মন্দির এবং সদর থানাধীন নীলগঞ্জ মহাশ্মশান পুজা মন্দির পরিদর্শন করেন এসময় মন্দিরের উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা প্রদান করেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, এখন পর্যন্ত যশোর জেলায় প্রতিটি পূজা মন্ডপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। উপস্থিত সকলকে আস্বস্ত করে বলেন, যশোর জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে এমন কোন সম্ভাবনা নেই তবে আমাদের উৎসবকে কেউ যদি বিনষ্ট করার চেষ্টা করে তাহলে ধর্মবর্ন র্নিবিশেষে আইনগত ভাবে সবাই সম্মিলিত ভাবে তাদের কে
প্রতিহত করা হবে।
মহাঅষ্টমী মন্ডপ গুলোতে লোকসমাগম অন্য দিনের তুলনায় অনেক বেশি, সকলে অত্যন্ত নিরাপদে ও আনন্দঘন পরিবেশে পূজা পালন করছে এবং সামনে দিনগুলোতে ভালভাবে পূজা পালন করে বিসর্জনের মাধ্যমে পূজা শেষ করার অহব্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর, আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার ক- সার্কেল, ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং নিবার্হী অফিসার ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ পূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



