ঢাকাMonday , 29 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন: প্রত্যেক থানায় সতর্কবার্তা

    admin
    September 29, 2025 12:17 pm
    Link Copied!

    য‌শোর প্রতি‌নি‌ধি//

    যশোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখছেন জেলা পুলিশের পুলিশ সুপার রওনক জাহান। পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কোতোয়ালী থানায় পূজা মণ্ডপে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং করেন। একই সঙ্গে তিনি অন্যান্য থানার ওসিদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সকলকে সতর্ক থাকার আহবান জানান।

    পুলিশ সূত্রে জানা গেছে, মহাষষ্ঠীর শুরুতে পুলিশ সুপার রেল রোডের রামকৃষ্ণ আশ্রম পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি চাঁচড়া বাজার ইসকন মন্দির পূজা মণ্ডপ এবং বেজপাড়া বালুর মাঠ মন্দির পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে পূজার প্রস্তুতি, সুবিধা-অসুবিধা বিষয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

    এছাড়া বিকেল ৫টায় লালদিঘি পাড়ে পূজা উদযাপন পরিষদের ব্যানারে আয়োজিত শারদ সম্প্রীতি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার রওনক জাহান। শোভাযাত্রাটি লালদিঘি পাড় থেকে শুরু হয়ে সোনালী ব্যাংক মোড়, কোতোয়ালী থানা মোড় হয়ে পুনরায় লালদিঘি পাড়ে এসে শেষ হয়।

    শোভাযাত্রায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সুধীজন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও পুলিশ সুপারের সাথে আরও অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবিব, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমাম প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST