ঢাকাSunday , 26 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর মুড়লী এলাকায় অভিযান চালিয়ে দুই কোটি টাকার স্বর্ণেবারসহ পাচারকারী গ্রেফতার

    admin
    October 26, 2025 10:17 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরে বিজিবির অভিযানে প্রায় দুই কোটি টাকার স্বর্ণেবার ও স্বর্ণের আংটিসহ এক পাচারকারী গ্রেফতার হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর নির্দেশনায় যশোর-খুলনা মহাসড়কের মুড়লী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার শেখ অলিউল্লা সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কোটিয়া গ্রামের শেখ আরিজুল্লার ছেলে।

    অভিযানে ১ কেজি ২০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণেবার ও ১.৪৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের আংটি, ১টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়।

    স্বর্ণের বারগুলো অলিউল্লাহ কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা এবং অন্যান্য জিনিসসহ মোট মূল্য ১ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ১০১ টাকা বলে জানায় বিজিবি।

    এই বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লাহ জানায়, সে ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করেছিল। এ ঘটনায় তাকে কোতোয়ালি থানায় সোপর্দ ও মামলা দায়ের করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST