ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় বাসে আগুন

    admin
    November 13, 2025 12:31 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশে থাকা বস্তিবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
    স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর হঠাৎ বাসের ভেতরে আগুন দেখতে পান তারা। কাছে গিয়ে দেখা যায়, ভেতরে কেউ নেই, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে পাশের বস্তিবাসীরা ছুটে এসে একত্রে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    বাসটির সুপারভাইজার, মাগুরা শ্রীপুরের হান্নান খান জানান, ‘রাহিন স্পেশাল’ নামের বাসটি ( মাগুরা জ-১১-০০০৭) যশোর-মাগুরা রোডে নিয়মিত চলাচল করে। প্রতিদিনের মতো রাতেও বাসটি উপশহর এলাকায় পার্কিং করে রাখা হয়। তিনি জানান, আমি রাতটা বাসের ভেতরেই ছিলাম। ভোরে বাসা ফেরার পর খবর পাইবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, আগুনে বাসের সিট ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে, তবে ইঞ্জিন অক্ষত রয়েছে।

    স্থানীয়দের দাবি, পার্কিং করা বাসের পাশে উপশহর বস্তি হওয়ায় আগুনটি যদি বস্তিতে ছড়িয়ে পড়ত, মুহূর্তেই অসংখ্য ঘর ভস্মীভূত হতো। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

    যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ড্রাইভারের সিটের পাশের জানালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নিয়মিত থাকা নাইটগার্ডটি তখন পাশে চা খেতে গিয়েছিলেন। অন্যদিকে সুপারভাইজারও তখন বাসায় যাওয়ার পথে ছিলেন। তিনি জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

    উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ আজ লকডাউনের ডাক দিয়েছে। তার জেরে সারাদেশেই উত্তেজনা বিরাজ করছে। তার প্রভাব পরেছে যশোরেও।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST