ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর শহরের নীলগঞ্জে নবাব মার্কেটে অগ্নিকান্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে

    admin
    September 6, 2025 11:08 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়া মোড়ে নবাব মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে অগ্নিকান্ডের এই ঘটনায় প্রতিষ্ঠানের মালিকের প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

    ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায। নবাব মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে গুদামের মালামাল ও পুড়ে ছাই হয়ে যায়।এতে করে প্রতিষ্ঠানের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মার্কেট ও ব্যবসায়ী হাসিব ইমাম লালু।

    ব্যবসায়ী হাসিব ইমাম লালু জানান, সকালে ঘুম থেকে উঠে এসে দেখেন তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ধুয়া বের হচ্ছে। সাথে সাথে স্থানীয় লোকজন ডেকে এবং ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেন, তবে আগুন নিয়ন্ত্রণ করতে করতে ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

    তিনি আরো জানান, দোকান এবং গুদামে মুদি ও মনোহরী মালামাল ছিলো। গুদামে ও দোকানে তিন কোটি টাকার বেশি মালামাল ছিলো। তার সব শেষ হয়ে গেছে। এখন কিভাবে ব্যাংক লোন পরিশোধ করবেন তা নিয়ে হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST