ঢাকাThursday , 30 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর সদর উপজেলায় বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেফতার

    admin
    October 30, 2025 8:48 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর সদর উপজেলার চাঁদপাড়া বাজার থেকে বিজিবি অভিযান চালিয়ে প্রায় দুইশ’ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে বিজিবি স্বর্ণের বারসহ পাচারকারীকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার বাসার শেখ রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামের মো. সোহেলের ছেলে।

    বাসারের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারটি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

    যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসার শেখ জানান, তিনি ঢাকা থেকে ১৭৩’৭৬ গ্রাম ওজনের স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে যশোরে তিনি ধরা পড়েন। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST