ঢাকাSunday , 30 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর সদর উপজেলার নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গাঁজা উদ্ধার

    admin
    November 30, 2025 2:30 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর সদর উপজেলার ৪নং নওপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে।

    রবিবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক পৌনে একটার দিকে পরিচালিত এ অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি ও প্রায় সাড়ে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

    ডিবির এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই বাবলা ও এএসআই নির্মল দাসের সমন্বয়ে গঠিত একটি দল অভিযানে অংশ নেয়।

    অভিযানে লিটন গাজীর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের বিশেষভাবে লুকানো স্থান থেকে অস্ত্র ও মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, ধৃত লিটন গাজী (৩৮) মধুগ্রাম গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    ডিবি সূত্রে আরও জানা গেছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এগুলোর সঙ্গে অন্য কোনো চক্র জড়িত আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST