নিজস্ব প্রতিবেদক
যশোর সামাজিক বন বিভাগের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা সড়কের দুই পাশ নদীর তীর রক্ষা এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্য নিয়ে ২০২৫-২৬ অর্থবছরে পাঁচ জেলায় বিস্তীর্ণ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এর আওতায় ২৯০ স্ট্রিপ কিলোমিটারে (১০০ + ১৯০) মোট ২ লক্ষ ৯০ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে।
সম্প্রতি যশোর জেলার বিভিন্ন সড়ক নদী এবং খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
২৯০০০০ হাজার চারা গাছের মধ্যে যশোর জেলায় ৬৫০০০/ হাজার, সাতক্ষীরা জেলায় ৫৫০০০/ হাজার, ঝিনাইদহ জেলায় ১০০০০০/ লাখ, মাগুরা জেলায় ৩৫০০০/ হাজার, এবং নড়াইল জেলায় ৩৫০০০/ হাজার চারা গাছ রোপনের জন্য দেওয়া হয়েছে।
পরিবেশের বৈচিত্র্য বজায় রাখতে এবং স্থানীয় জলবায়ু উপযোগী চারা নির্বাচন করা হয়েছে। রোপণকৃত উল্লেখযোগ্য বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়েছে।
যশোর সামাজিক বন বিভাগ জানায়, এই উদ্যোগ শুধু প্রাকৃতিক সৌন্দর্যায়নই করবে না, বরং উপকূলীয় জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও স্থানীয় বনাঞ্চল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যশোর বন বিভাগের কর্মকর্তা রেঞ্জার মিজানুর রহমান জানিয়েছেন, এই অভিযানের ফলে যশোর জেলা জুড়ে সবুজায়ন বাড়বে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। এছাড়া এই অভিযানে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


