ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    admin
    August 26, 2026 9:24 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি।।

    পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২০২৬ খ্রি. (১৪৪৮ হিজরি) উপলক্ষে “মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল। আজ ২৬ আগস্ট ২০২৬ খ্রি. বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাবগম্ভীর্য ও যথাযথ মর্যাদার সাথে অনুষ্ঠিত হয়েছে।

    বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশন বরগুনা ও সিরাত একাডেমি বরগুনার সহযোগিতায় এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মাননীয় চিফ হুইপ ও সংসদ সদস্য (বরগুনা-২) জনাব মোঃ নূরুল ইসলাম মণি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। ​আলোচনা সভায় বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন পুলিশ সুপার, বরগুনা জনাব মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) এবং সিভিল সার্জন, বরগুনা ডা: মোহাম্মদ আবুল ফাত্তাহ। ​বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর সাম্য, শান্তি, ও মানবতার আদর্শ এবং তাঁর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।

    আলোচনা সভা শেষে এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সিরাত একাডেমির সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST