নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট জেলা প্রতি নিধি।
মাননীয় প্রধানমন্ত্রীর “শে বহরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭নং চলবলা ইউনিয়ন পরিষদে বৃক্ষ রোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম,প্রজেক্ট বাস্তবায়ন অফিসার মোঃ মাজহারুল ইসলাম )(পি আইও), উপজেলা নির্বাহী অফিসার বলেন, পরিবেশ রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। শুধু গাছের চারা রোপণ করলেই হবে না, রোপণের পর সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ ৭নং চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান মঞ্জু। তিনি বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। ইউনিয়নবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


