ঢাকাThursday , 27 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘাটাইলের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ ভূঞাপুরে যমুনা নদীতে পিকআপ আটক

    admin
    August 27, 2026 5:16 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ (ঘাটাইল)

    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পিকআপ ভর্তি করে ভূঞাপুর উপজেলার যমুনা নদীতে ফেলতে গিয়ে পিকআপ চালক আটক হয়েছে। বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে স্থানীয় জনগন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। উপজেলার গোবিন্দাসী টি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয়রা সাংবাদিকদের জানান, মধ্যরাতে একটি মালবোঝাই পিকআপ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের টি রোডের কালা সড়ক ধরে যুমনা নদীর দিকে সন্দেহজনকভাবে অবস্থান করায় স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় চালক আটক হলেও পালিয়ে যায় অন্যরা। পরে পিকআপের চালক আজমত জানান, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তার পিকআপ ভাড়া করেছে। আগেও একই পন্থায় সরকারি ওষুধ যমুনা নদীসহ একাধিক স্থানে ফেলা হয়েছে বলেও চালক স্থানীয়দের কাছে স্বীকার করেছেন। পরে স্থানীয়রা ভূঞাপুর উপজেলা প্রশাসনকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও মালামাল জব্দ করা হয়। এছাড়া ওই পিকআপের চালককে থানায় আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম সাংবাদিকদের বলেন, জনগণ ওষুধ ও পিকআপ আটক করেছে। পরে আমরা থানায় এনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST