ঢাকাMonday , 22 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে বাসাবাড়ির মালামাল ভর্তি পিকআপে অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

    admin
    December 22, 2025 7:48 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরে বাসাবাড়ির মালামাল ভর্তি একটি মিনি পিকআপে অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকার আড়িয়ারকুঠি গুছিডাঙা গ্রামের আব্দুল হাই মণ্ডলের ছেলে ফরিদুল ইসলাম এবং একই এলাকার আরিফ হোসেনের ছেলে দুলাল।

    ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ডিসেম্বর) সকালে যশোর শহরতলীর খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে ঢাকা মেট্রো-ন ১২-৪৪৮২ নম্বরের একটি বাসাবাড়ির মালামালবোঝাই মিনি পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পিকআপের ভেতরে থাকা একটি খাটের মধ্যে লুকিয়ে রাখা একটি বস্তা জব্দ করা হয়। বস্তাটি খুলে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেফতার করা হয়।

    এ সময় পিকআপের চালক জাহিদ হোসেন এবং হেলপার পারভেজ ইসলাম আপেলকে হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ট্রাক লাগবে নামের একটি অ্যাপের মাধ্যমে পিকআপটি ভাড়া নেওয়া হয়। মালিকের নির্দেশ অনুযায়ী ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে মালামাল লোড করা হয়। ওই মালামাল একজন ব্যক্তি তার বোনের বাড়িতে নিয়ে যাবে বলে জানালে তারা সেটি যশোরে পৌঁছে দেয়ার জন্য আসেন।

    এ বিষয়ে ডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবু হাসান জানান, মাদক পাচারের ঘটনায় চালক ও হেলপার জড়িত নন। পিকআপে থাকা আটক দুইজনই মূলত এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া এই গাঁজার চালানের সঙ্গে আরও তিনজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের নামেও মামলা করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST