ঢাকাSunday , 7 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে বিজিবি অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার স্বর্ণের বারসহ এক যুবক গ্রেফতার

    admin
    December 7, 2025 5:02 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় বিজিবি অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

    রোববার (৭ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সদর উপজেলার দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দা বিকাশ কুমার ঘোষ (৩৪) কে গ্রেফতার করা হয়।

    বিজিবি জানায়, ভোর ৫টা ৩০ মিনিটে সন্দেহজনক চলাফেরা দেখে তাকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটে লুকানো অবস্থায় ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণবার ও চারটি স্বর্ণালংকার পাওয়া যায়। এ ছাড়াও তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন, হাতঘড়ি ও নগদ ১ হাজার ৫৪৯ টাকা জব্দ করা হয়।

    জব্দ স্বর্ণ ও সামগ্রীর মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ জানান, ঢাকার তাঁতিবাজার থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

    যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST