ঢাকাSaturday , 27 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে ভোক্তার অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

    admin
    September 27, 2025 10:44 pm
    Link Copied!

    য‌শোর প্রতি‌নি‌ধি//

    যশোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫৫০০০/ টাকা জরিমানা করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০,৩০ মিনিট থেকে শুরু করে দুপুর ২,৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার এম.কে রোড ও ভাতুড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

    অভিযানে এম.কে রোডে অবস্থিত টেস্টি ট্রিট কনফেকশনারিকে ৫০ হাজার টাকা এবং নিউ বাধন ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    অধিদপ্তর সূত্রে জানা যায় টেস্টি ট্রিট কনফেকশনারিতে প্রাণ পটেটো স্পাইসি বিস্কুটের একটি প্যাকেটে ১৬টি থাকার কথা থাকলেও খুলে দেখা যায় সেখানে রয়েছে ১৫টি প্যাকেট। অন্যদিকে, নিউ বাধন ফুডে বিক্রির জন্য রাখা খাদ্যপণ্যের ওজন ১৯২ গ্রামের পরিবর্তে পাওয়া যায় ১৭৯ গ্রাম। এসব অনিয়মকে প্রতারণামূলক এবং ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম হিসেবে গণ্য করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST