ঢাকাSaturday , 21 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের ঝিকরগাছায় দুই দিনের ভারী বৃষ্টিতে রবি ফসল নিয়ে শঙ্কায় কৃষক, ক্ষতির আশঙ্কা

    admin
    November 21, 2026 11:13 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের ঝিকরগাছায় অসময়ের টানা দুই দিনে ভারী বৃষ্টির কারণে রবি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

    বৃহস্পতিবার ও শুক্রবার (১৯ ও ২০ নভেম্বর) দুই দিন অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় আগাম চাষাবাদ ও সদ্য রোপণ করা ফসল ঝুঁকির মুখে পড়েছে, এতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

    উপজেলার গঙ্গানন্দপুর, মাগুরা, শিমুলিয়া, গদখালী, পানিসারা, ঝিকরগাছা সদর, নাভারণ, নির্বাসখোলা, হাজিরবাগ, শংকরপুর ও বাঁকড়া ইউনিয়নসহ পৌর এলাকার কৃষিজমিতে চাষ করা সরিষা, মুগ, খেসারি, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, শীতকালীন সবজি ও ফুলের আবাদ ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও বীজতলা নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি মাঠে থাকা রোপা আমন ধান নিয়েও বিপাকে পড়েছেন কৃষকরা।

    কৃষকদের ভাষ্য, অসময়ের ভারী বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। জমি প্রস্তুত, বীজ বপন ও চারা রোপণের কাজও বাধাগ্রস্ত হচ্ছে। অনেকে নতুন করে বীজ বপনের প্রস্তুতি নিলেও বৃষ্টির কারণে তা করতে পারছেন না। ইতোমধ্যে বপন করা বীজ ও রোপণ করা চারার জমিতে পানি জমে থাকায় পচনসহ নানা ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

    কৃষক মনজুর আলম জানান, জমি প্রস্তুত ও চাষাবাদে ইতোমধ্যে অনেক টাকা খরচ হয়েছে। বৃষ্টির কারণে ফসল নষ্ট হলে নতুন করে জমি তৈরি ও বীজ বপন করতে হবে। এতে উৎপাদন খরচ আরও বেড়ে যাবে। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

    এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলাম বলেন, টানা বৃষ্টির কারণে উপজেলার কিছু এলাকায় রবি ফসলের পাশাপাশি মাঠে কেটে রাখা ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি দ্রুত থেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমে আসতে পারে।

    তিনি কৃষকদের জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় কৃষি পরামর্শ মেনে চলার আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST