ঢাকাWednesday , 26 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের নতুন এসপি সৈয়দ রফিকুল ইসলাম

    admin
    November 26, 2025 3:25 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুরের বর্তমান এসপি সৈয়দ রফিকুল ইসলাম। অন্যদিকে, যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে বদলি করে পাঠানো হয়েছে শরীয়তপুরে। আজ বুধবার (২৬ নভেম্বর) দেশের ৬৪টি জেলার পুলিশ সুপারদের পদায়ন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    পুলিশ-১ শাখার উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, সংসদ নির্বাচনকে সামনে রেখে আগেই সব জেলার এসপি বদলির প্রক্রিয়া হিসেবে লটারি আয়োজন করা হয়েছিল। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’ অনুষ্ঠিত ওই লটারিতে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

    লটারি অনুষ্ঠান শেষে তিনি জানান, লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নির্ধারণ করা হয়েছে। তবে ডিএমপি সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত পৌঁছায়নি সরকারের পক্ষ থেকে।

    এর আগে গত ৬ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, সংসদ নির্বাচনের আগে সব জেলা পুলিশের এসপি ও সংশ্লিষ্ট ওসিদের লটারির ভিত্তিতে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকেই এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

    গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষে ফল প্রকাশের পর আরও ১৫ দিন পর্যন্ত ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া স্থানান্তর করা যায় না। এই বিধান ডিআইজি পর্যন্ত পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য।

    ইসি তফসিল ঘোষণার পর মন্ত্রিপরিষদ বিভাগকে এ সংক্রান্ত চিঠি পাঠায়। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST