ঢাকাTuesday , 18 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজশাহীতে ট্রাভেল এজেন্সি নিবন্ধন খসড়া আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

    admin
    November 18, 2025 3:43 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী,

    ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া আইনের কিছু ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন বৃহত্তর রাজশাহী অঞ্চলের ট্রাভেল এজেন্সিগুলোর মালিকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলোকা মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে প্রায় শতাধিক এজেন্সি মালিক অংশ নেন।
    মানববন্ধনে বক্তারা বলেন, নতুন খসড়া আইনে ১০ লাখ টাকা জামানতের প্রস্তাব এবং বিটুবি (এক এজেন্সি থেকে আরেক এজেন্সির টিকিট বিক্রি) ব্যবসা নিষিদ্ধের বিধান সারাদেশের ছোট ও মাঝারি ট্রাভেল এজেন্সিকে সংকটে ফেলবে। এতে নতুন উদ্যোক্তা তৈরির সম্ভাবনাও কমে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

    কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস (রাটা) সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ এবং সিনিয়র সহ-সভাপতি মোসাঃ সুলতানা পারভীনসহ রাটার অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা খসড়া আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবি জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST