ঢাকাThursday , 9 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ অক্টোবর

    admin
    October 9, 2025 1:59 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী থে‌কে//

    বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের রাজশাহী জেলা সংসদের নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    ইউনিয়নের সভাপতি মো. জায়েদুল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আসন্ন কাউন্সিল অধিবেশন ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

    ঘোষিত সূচি অনুযায়ী—

    ৬ অক্টোবর: সদস্যভুক্তি কার্যক্রম শেষ

    ১১ অক্টোবর: সদস্যপদ যাচাই-বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশ

    ২০ অক্টোবর: প্রার্থীর মনোনয়নপত্র জমা

    ২৩ অক্টোবর: মনোনয়নপত্র যাচাই-বাছাই

    ২৮ অক্টোবর: প্রার্থী তালিকা প্রকাশ

    ৩০ অক্টোবর: ভোটগ্রহণ

    অন্যদিকে কেন্দ্রীয় নির্বাহী সংসদও আলাদা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীর্ঘদিনের মামলা-সংক্রান্ত জটিলতা নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

    নেতৃবৃন্দ জানিয়েছেন, সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সম্পন্ন করে ইউনিয়নের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST