ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজারহাটে বাক-প্রতিবন্ধীর ১০ একর জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন

    admin
    September 7, 2025 5:10 pm
    Link Copied!

    রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি

    রাজারহাট উপজেলার মনিডাকুয়া গ্রামের বাক প্রতিবন্ধী পানা উল্ল্যাহ ও তার ভাই সোনা উল্লাহ’র পক্ষে দশ(১০)একর ৪৩ শতাংশ জমির আদালতের আদেশ গোপন করে আওয়ামী লীগের দোসর ভূমিদস্যু আব্দুল আজিজ সরকার গং এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ওয়ারিশবর্গ।
    নাবালক সোনা উল্লাহ ও পানা উল্ল্যাহর চাচা আদালতের মাধ্যমে বারোসনা চুক্তির কাগজ নয়ছয় করে নব্বইয়ে আজিজ গং নিজের নামে রেকর্ড করায় জমি।

    রোববার(৭-সেপ্টেম্বর)দুপুর বারোঘটিকায় রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনিডাকুয়া ঝাকুয়া পাড়া গ্রামের বসতবাড়ি আঙিনায়
    পানা উল্ল্যাহ ও সোনা উল্লাহ’র অসহায় সন্তানের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
    সংবাদ সম্মেলনে সোনা উল্লাহ পুত্র সাইফুল ইসলাম বলেন,আমার নাবালক থাকায় চাচা শরীয়ত উল্ল্যাহ,র করা
    বারোসনা পাট্টা চুক্তি করেছিলেন
    সেই চুক্তির মেয়াদ ২৭-১১-১৯৫২ ইং সালে উত্তীর্ণ হয়,পরবর্তীতে জাল-জালিয়াতি করে সব জমি ভোগদখল করলে আমরা মামলা করি,দীর্ঘ সময় মামলার শুনানি শেষে আদালত সোনা উল্লাহ ও পানা উল্ল্যাহর পক্ষে আদালত রায় দেয়, আজিজ গংরা আদালতের রায় গোপন করে নব্বইয়ের রেকর্ড তাদের নামে করে নেয়,যাহা ভূমি আইনে অপরাধ।আমরা আমাদের জমিতে গেলে ভয়ভীতির হুমকি দেয়।

    পানা উল্ল্যাহ মেয়ে পারুল ও পারভীন বলেন, আমার বাবার জমি অন্যরা অবৈধভাবে ভোগদখল করে আসছে,আমি পরিবার নিয়ে রাস্তার জমিতে বসবাস করি।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রতিবেশী আমিনুল ইসলাম,আবুল কাশেম আলী,সোলাইমান আলী,হায়দার আলী।

    এবিষয়ে প্রতিপক্ষ আজিজ সরকারের কাছে ক্রয়কৃত জমির মালিক মাহবুব খন্দকার বিপ্লব বলেন আনুমানিক ১৯৬৫ সালের পরবর্তী সময়ে মহামান্য আদালতের মাধ্যমে তফসিলকৃত জমির নিয়ে দুপক্ষের সোলেনামা(আপোষনামা) হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST