ঢাকাSunday , 5 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজারহাটে মাদক বিরোধী অভিযানে জনগণের সাহস যুগিয়েছেন ওসি নাজমুল

    admin
    October 5, 2025 5:15 pm
    Link Copied!

    কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মো: জাহিদ হাসান//

    ​রাজারহাট, কুড়িগ্রাম: রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল স্যারের নির্দেশিত পথে হেঁটে এবার সরাসরি মাদক বিরোধী অভিযানে সামিল হলেন রাজারহাট উপজেলার সর্বস্তরের জনগণ। তার দেওয়া সাহসে অনুপ্রাণিত হয়ে আজ সকালে ছিনাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জয় কুমার মৌজায় স্থানীয়রা হাতেনাতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

    ​স্থানীয় সূত্রে জানা গেছে, ওসি নাজমুল স্যার সম্প্রতি জনসচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের মনে মাদকবিরোধী কাজে সাহস জোগানোর উদ্যোগ নেন। তার এই আহ্বানে সাড়া দিয়েই এলাকার জনগণ আজ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

    ​এ বিষয়ে স্থানীয় জনগণ ওসি নাজমুল স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলেন, “স্যারের কথায় আমরা সাধারণ মানুষ আজ সাহস পেয়েছি। তারই ভালোবাসার ফলে আমরা আজ এই মাদক সম্রাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পেরেছি।” তারা আরও আশা প্রকাশ করেন যে, ওসি নাজমুল স্যারের নেতৃত্বে এবং সাধারণ মানুষের সহযোগিতায় অচিরেই মাদকমুক্ত থানা রাজারহাট গড়ে উঠবে।

    সর্বস্তরের জনগণ এই মহৎ উদ্যোগে রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল স্যারের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তার এই সাহসী পদক্ষেপ সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST