ঢাকাTuesday , 8 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজারহাটের চাকিরপশায় ৬৯ গাছের নিলামে সরকারি আয় ৪ লাখ ৯ হাজার টাকা

    admin
    September 8, 2026 8:24 pm
    Link Copied!

    কুড়িগ্রাম প্রতিনিধি, রতন রায়:
    ৮-৯-২০২৬ ইং

    কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৪ নম্বর চাকিরপশা ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারি মালিকানাধীন ৬৯টি গাছের নিলাম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ নিলাম কার্যক্রম শুরু হয়।

    নিলামে মোট পাঁচজন দরদাতা অংশগ্রহণ করেন। নিয়ম অনুযায়ী তিন দফা ডাকের মাধ্যমে নিলাম শেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে জাকির হোসেন খান ৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকায় গাছগুলো ক্রয়ের প্রস্তাব দেন। এর সঙ্গে সরকারি ভ্যাট ও কর বাবদ ৮১ হাজার ৯৭৫ টাকা যুক্ত হওয়ায় তিনি মোট ৪ লাখ ৯ হাজার ৪৭৫ টাকা নগদ জমা প্রদান করেন।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এই নিলাম সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। ইউএনও তানজিলা তাসনিম বলেন, ‘সরকারি সম্পদের যথাযথ মূল্যায়ন ও জবাবদিহি নিশ্চিত করতেই এই নিলাম করা হয়েছে। প্রাপ্ত অর্থ সরাসরি রাজস্ব খাতে যাবে।’

    স্থানীয়রা মনে করছেন, নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতা থাকায় সরকারি আয় বাড়ানো সম্ভব হয়েছে। প্রশাসনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের স্বচ্ছ কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেছেন তারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST