ঢাকাMonday , 20 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রুমা উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত।

    admin
    October 20, 2025 10:15 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি, বান্দরবান।

    বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনী ও স্থানীয় ৪ ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে সকাল ৯ ঘটিকার হতে দুপুর ১.৩০ মিনিট পযর্ন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    সোমবার সকালে ২নং সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ : কে এস মং মারমা, প্রধান অতিথি হিসাবে ছিলেন, (টু আই সি) মেজর, মেহেদী সরকার, ৩৬ বীর রুমা জোন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধী হিসাবের উপস্থিত ছিলেন, দেব ব্রত বড়ুয়া, (রুবেল) ব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক, রুমা। রুমা থানা অফিসার ইনচার্স সোহরাওয়ার্দী সহ রুমার ৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উ:নাইন্দিয়া ভান্তে ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

    অনুস্থানের উদ্বোধক উ: কে এস মং মারমা বলেন, চক্ষু চিকিৎসা সম্পন্ন করার জন্য অপারেশন কিংবা অন্যান্য কার্যক্রম পরিচালনা করা দরকার এমন রোগীদের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের নিয়ে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হবে বিনামূল্যে।

    প্রধান অতিথি ৩৬ বীর রুমা জোনের (টুআইসি) মেজর, মেহেদী সরকার বলেন, চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে।

    চিকিৎসা ক্যাম্পে সেনাবাহিনীর মেডিকেল টিম ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের টিম, বিভিন্ন রোগে আক্রান্ত রোগী বিশেষ করে চক্ষু চিকিৎসা সেবা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় ৫০০ জন এর অধিক নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

    আয়োজকরা জানান, রুমার মত দুর্গম ও প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সেনাবাহিনী ও ইউনিয়ন পরিষদের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। এ ধরনের কার্যক্রমে স্থানীয়রা ব্যাপক সন্তোষ প্রকাশ করেন এবং সেনাবাহিনী ও ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST