ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপকারভোগীদের কার্ড ও খাদ্যশস্য বিতরণ

    admin
    September 3, 2025 10:50 pm
    Link Copied!

    উমংনু মারমা ,জেলা প্রতিনিধি, বান্দরবান।

    বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় ১নং সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে
    ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় জুলাই ২০২৫ হতে জুন ২০২৭ চক্রের উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।

    আজ (০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব, মেহেদী হাসান কাওছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুপর্ণ কুমার চাকমা এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মংসিংনু মারমা।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহ্লাঅং মারমা, চেয়ারম্যান ১নং রোয়াংছড়ি পরিষদ।

    সভায় প্রধান অতিথি বলেন, সরকারের উদ্যােগে দরিদ্র ও অসহায় পরিবারের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ভিডব্লিউবি কর্মসূচি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ ভূমিকা রাখছে বলে জানায়।

    অনুষ্ঠানে সভাপতি বলেন সরকারি উদ্যোগে যে সকল সুযোগ-সুবিধা দিয়ে থাকে সেই সমস্ত কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে পালন করে যাচ্ছি। এবারে ৪৫০ পরিবারকে খাদ্যশস্য বিতরণ করছি। তিনি আরো বলেন জন্ম নিবন্ধন কার্ড ইউনিয়ন পরিষদের উদ্যোগে জন্ম হতে ৪৫ দিনের মধ্যে সরকারি অনুযায়ী সেবা দিয়ে থাকি।
    শেষে উপস্থিত উপকারভোগীদের হাতে কার্ড ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST