ঢাকাTuesday , 4 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রোয়াংছড়িতে দানোত্তম শুভ কঠিন চীবর দান দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

    admin
    November 4, 2025 8:41 pm
    Link Copied!

    উমংনু মারমা জেলা প্রতিনিধি, বান্দরবান।

    বান্দরবানের রোয়াংছড়িতে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনব্যাপী বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। দেখা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর২৫ ) সকাল ৮টা থেকে প্রথম পর্বে শুরু হয়ে সারাদিন ব্যাপী খায়াম্রং পাড়া ও রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন জেতবন বৌদ্ধ বিহারে পৃথক পৃথকভাবে নিজ নিজ বৌদ্ধ বিহারের প্রাঙ্গনে নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কঠিন চীবরদানোৎসব উদযাপিত হয়। নানাবিদ দানীয় বস্তু অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা সারি বদ্ধভাবে পিন্ডাচরণ করেন। এসময় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মপ্রাণ বিভিন্ন শ্রেণি পেশার দায়ক দায়িকাদের পিন্ডদান সহ বিভিন্ন ফলমূল দানীয় বস্তুগুলো সকল বৌদ্ধ ভিক্ষুগণকে দান করেন।
    দ্বিতীয় পর্বে দুপুর ২টায় দায়ক দায়িকাদের গৃহশীল হিসেবে পঞ্চশীল গ্রহণের মাধ্যমে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও ধর্মীয় আলোচনা সভা কার্যক্রম আরম্ভ করা হয়। এতে রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন জেতবন বিহারে অধ্যক্ষ ও পার্বত‍্য ভিক্ষু পরিষদের সভাপতি উ: পঞঞানাইন্দা মহাথেরো মহোদয় সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গামুড়া বিহারের অধ‍্যক্ষ ও বৌদ্ধদের সর্বোচ্চ ৮তম ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উ. সোমা মহাথের। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস‍্য কেএসমং মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মাধবী মারমা, রোয়াংছড়ি মৌজা হেডম্যান চসিংপ্রু মারমাসহ আরো অনেকে। এছাড়া হাজারো ধর্ম প্রাণ নর-নারীসহ শিশুর কিশোর ও কিশোরী এবং যুব ও যবতীরা অংশগ্রহণ করেন। ধর্মসভার শেষে সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও সমাবেত প্রার্থনা, ফানুস উত্তোলন, ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন জেতবন বিহারের এই দিনব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের সমাপ্তি ঘটে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST