ঢাকাTuesday , 9 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লালমনিরহাট কালীগঞ্জে খামারভাতী শিব ও কালী মন্দিরের নাট্যঘর ভিত্তিপ্রস্তর স্থাপন

    admin
    December 9, 2025 11:15 pm
    Link Copied!

    নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট জেলা প্রতিনিধি,

    খামারভাতী সর্বজনীন শিব ও কালী মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নাট্যঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন করা হয়েছে। এলাকার ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে এবং আগামীর প্রজন্মকে সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক চর্চার সুযোগ দিতে এ নাট্যঘর নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন ঐ এলাকার সর্ব জনসাধারণ।
    ভিক্তিস্থাপনের উদ্বোধন করেন, কালীগঞ্জ উপজেলা বিএনপি,র আহবায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ এর বারংবার নির্বাচিত চেয়ারম্যান,
    লালমনিরহাট-২ কালীগনন্জ ও আদিমারী আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জননেতা জাহাঙ্গীর আলম।

    এ অনুষ্ঠান উপলক্ষে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভক্তবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা, পূজা-অর্চনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
    সবাই আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই নাট্যঘর এলাকায় ঐতিহ্যবাহী উৎসব, নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST