ঢাকাSunday , 30 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লালমনিরহাট জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান দ্বায়িত্ব গ্রহণ

    admin
    November 30, 2025 1:10 pm
    Link Copied!

    নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতিনিধি

    অদ্য ৩০/১১/২০২৫ খ্রিঃ তারিখ লালমনিরহাট জেলায় নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয় লালমনিরহাট জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়, লালমনিরহাটে উপস্থিত হলে জেলা পুলিশ, লালমনিরহাটের পক্ষ থেকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট।

    এসময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মহোদয় লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।

    পুলিশ সুপার মহোদয় দায়িত্বভার গ্রহণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ে অত্র জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণের সাথে মতবিনিময় করেন। সেখানে উপস্থিত অফিসারদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট, অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ফজলুল হক, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাটসহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, লালমনিরহাটসহ লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST