ঢাকাSunday , 14 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শহীদ বুদ্ধিজীবী দিবসে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    admin
    December 14, 2025 6:38 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    অদ্য ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তন, কুষ্টিয়ায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইকবাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক জনাব মোঃ ইকবাল হোসেন বলেন,
    “১৯৭১ সালের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করা হয়েছিল। তাদের আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন প্রেরণা। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

    তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে তাদের চিন্তা-চেতনা ও দেশপ্রেমকে বাস্তব জীবনে ধারণ করতে হবে।

    আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST