মোঃ নুরুজ্জামান,শাজাহানপুর বগুড়া প্রতিনিধি//
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর সর্দারপাড়া এলাকায় এক ডোবা থেকে লুতফর রহমান (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা ডোবায় ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, লুতফর রহমান গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ডোবায় এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। সেখানে গিয়ে তারা লাশটি লুতফর রহমানের বলে শনাক্ত করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


