শাজাহানপুর প্রতিনিধি//
বগুড়া শাজাহানপুর উপজেলা তাঁতীদলের উদ্যোগে এবং শাজাহানপুর উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় উপজেলার প্রাণকেন্দ্র মাঝিড়া বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন ও বগুড়া জেলা তাঁতিদলের সভাপতি সরোয়ার আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারিজউদ্দিন হারেস ও আবু শাহিন সানি, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, মাশরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদুর রহমান, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, চুপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর কাদের মন্টু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার সুরক্ষিত হবে।



