মোসা বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
ঈদুল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে শিবগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ তৌফিক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা মোঃ কেরামত আলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির ও শিবগঞ্জ উপজেলা সহকারী সাধারণ সম্সপাদক সহকারী অধ্যাপক মাওলানা মোঃ দুরুল হোদা প্রমুখ।
উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩৩৩ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে জন প্রতি তিন হাজার টাকা প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



