ঢাকাWednesday , 8 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান: দুইজনকে কারাদণ্ড, একজন আটক।

    admin
    October 8, 2025 7:37 pm
    Link Copied!

    মোঃ জসিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ থে‌কে//

    আজ ৮ অক্টোবর ২০২৫ তারিখে শিবগঞ্জ পৌরসভা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ-এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন মো: তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিবগঞ্জ।

    অভিযান চলাকালে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুইজনকে যথাক্রমে ১ মাস ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

    এছাড়াও, ইয়াবা ও হেরোইন বিক্রির সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

    উপজেলা প্রশাসন, শিবগঞ্জ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, মাদকের কালো থাবা থেকে সমাজ, বিশেষ করে যুবসমাজকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST