ঢাকাWednesday , 7 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শ্যামনগরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

    admin
    October 7, 2026 8:06 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।

    পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (৭ অক্টোবর) নকিপুর হরিচরণ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মো. শরিফুল ইসলামের নেতৃত্বে কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
    এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দপ্রসাদ দেবনাথ, সহকারী শিক্ষক জি এম মোজাফফর হোসেন ও মো. হাফিজুর রহমানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
    কর্মসূচির অংশ হিসেবে শরিফুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং সবুজ-শ্যামল পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
    বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST