ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শ্যামনগরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী গুরুতর আহত।।

    admin
    November 23, 2026 9:16 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।

    সাতক্ষীরার শ্যামনগরে ছেলের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ১০ চাকার একটি ট্রাকের চাপায় মো. আব্দুল আজিজ (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর ভেটখালী রোড সংলগ্ন পেঁচোর মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
    নিহত আব্দুল আজিজ শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর গ্রামের বাসিন্দা।
    পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আব্দুল আজিজ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে শ্যামনগর-বংশীপুর ভেটখালী রোড সংলগ্ন সড়কের পেঁচোর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু হয়। স্থানীয়রা তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
    দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক ও সংশ্লিষ্টদের পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
    এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সাতক্ষীরা-শ্যামনগর ও মুন্সীগঞ্জ-ভেটখালী সড়কে অদক্ষ ও অসতর্ক চালকদের বেপরোয়া গতির কারণে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। এতে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং বেপরোয়া যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে দ্রুত কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST