মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।
সাতক্ষীরা জেলা যুবদলের নতুন আংশিক কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্যামনগর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় শ্যামনগর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাবলাতলা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস কে নাজমুল হক, সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, মজনু এলাহী এবং সাবেক সভাপতি ও কাউন্সিলর আজিজুর রহমান আজিবারসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা যুবদলের নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে হাফিজুর রহমান (মুকুল), সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান (প্রিন্স), সাধারণ সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম (বাবু), ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম (চন্দন) এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মাসুম রানা সবুজকে।


