ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সারাদেশের সাথে ঘাটাইলে টাইফয়েড টিকা দেওয়া হয়

    admin
    October 12, 2025 6:48 pm
    Link Copied!

    মো: ফারুক আহমেদ, ঘাটাইল (টাঙ্গাইল)

    টাঙ্গাইল ঘাটাইল উপজেলায় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। টিকাদান কর্মসূচি শুভ উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু নয়িম মোহাম্মদ সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারী শিক্ষক খলিলুর রহমানসহ আরো অনেক। উল্লেখ্য, দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এতে ঘাটাইল উপজেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় এক লক্ষ ১৮ হাজার ৫০০ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST