ঢাকাThursday , 2 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পুরস্কার বিতরণ- ২০২৬ অনুষ্ঠিত হয়

    admin
    July 2, 2026 5:52 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    নোয়াখালী জেলা প্রতিনিধ :–

    নোয়াখালীর সেনবাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (০২ জুলাই ২০২৬) সকাল ১০টায় সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবদিন ফারুক, মাননীয় সংসদ সদস্য, নোয়াখালী-২।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর পেয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসক, সেনবাগ পৌরসভা।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মুহসিয়া তাবাসসুম, উপজেলা নির্বাহী অফিসার, সেনবাগ, নোয়াখালী।
    এ সময় উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST