মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :–
“” করবো সমবায় – গড়বো দেশ -সবার জন্য বাংলাদেশ “”
এই প্রতিপাদ্যকে ধারন করে নোয়াখালীর সেনবাগে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস
উপলক্ষে ৮ই নভেম্বর রবিবার সকালে ১০ টায় সেনবাগ উপজেলা পরিষদের সামনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে উপজেলা সমবায় অফিসার অরুন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ এরফানুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল-মামুন, সেনবাগ পৌরসভা বিএনপি আহবায়ক ফারুক বাবুল আহবায়ক, সেনবাগ পৌর বিএনপি সদস্য সচিব মোঃ শহিদ উল্লাহ, সেনবাগ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আবদুল হান্নান লিটম , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আহমেদ, আইসিটি কর্মকর্তা আবদুর রহিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজনে: উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, সেনবাগ, নোয়াখালী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন
সমবায় সমিতিগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি, আর্থিক অনিয়ম প্রতিরোধ, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পাশাপাশি প্রকৃত সমবায় উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
সমবায় সমিতিকে ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার না করে সদস্যদের কল্যাণে পরিচালনা করতে হবে। সমিতির প্রতিটি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
নিয়মিত সাধারণ সভা আয়োজন, আয়-ব্যয়ের হিসাব সদস্যদের সামনে উপস্থাপন, সঠিকভাবে অডিট সম্পন্ন এবং সমিতির গঠনতন্ত্র ও প্রচলিত আইন মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।
কোনো সদস্য যেন প্রতারণা, হয়রানি কিংবা আর্থিক অনিয়মের শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। সমবায়ের নামে অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ ঝুঁকির মধ্যে ফেলা যাবে না।
মনে রাখতে হবে, সমবায়ের সফলতা কোনো একজন ব্যক্তির সফলতা নয়; বরং সমবায়ের সফলতা হচ্ছে সকল সদস্যের সম্মিলিত অর্জন।
তাই আসুন, ব্যক্তিস্বার্থ পরিহার করে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাই।
৫৫তম জাতীয় সমবায় দিবসে আমাদের অঙ্গীকার হোক—



