মোঃ জিলহজ খান, কুষ্টিয়া থেকে//
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।
বুধবার দুপুরে গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা বিজয় উল্লাসে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ভিপি নুরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান কুষ্টিয়া গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক , কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত-সভাপতি রাশেদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ , দপ্তর সম্পাদক কাজী আরিফ পৌর সভাপতি এমএ শাহেদ ভিপি রঞ্জু, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জিলহজ খান, সাধারণ সম্পাদক হাসান মিনহাজুল হক পাপ্পু, জেলা ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার সভাপতি রাজ্জুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হুসাইন বক্তব্য রাখেন।
কর্মসূচিতে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


