সুজন হোসেন,বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লা বরুড়ার বড় হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে তিন কোটি টাকা বরাদ দেয়া হয়েছে। এ বরাদ্দে পাঁচতলা বিল্ডিং হবে বলে জানিয়েছেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
আজ (১৩ জুলাই) রেমিট্যান্স যুদ্ধা সংগঠনের পক্ষ থেকে হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন গাছের চারা ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণে এ তথ্য জানান বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র আজীবন সদস্য, রক্তঋণ প্রবাসী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, ও বড় হরিপুর শিক্ষা উন্নয়ন সামাজিক সংগঠনের উপদেষ্টা, সিঙ্গাপুর প্রবাসী Anwar Hossain এর উদ্যোগে এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


