মোঃ আবু তৈয়ব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি::
“কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ” এবং “কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর)হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী *ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এম.পি।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা*র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোঃ আল ফোরকান, চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক আপ্রু মারমা, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার *মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকরা সার, বীজ, ভর্তুকিসহ সকল সরকারি সেবা তাৎক্ষণিক ও হয়রানিমুক্তভাবে পাবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষিতে স্বচ্ছতা আসবে।
পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার শত শত কৃষক উপস্থিত ছিলেন।


