ঢাকাThursday , 11 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হিলিতে ভোত্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

    admin
    September 11, 2025 8:00 pm
    Link Copied!

    ইব্রাহিম হোসেন, হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধি//

    দিনাজপুর জেলা হাকিমপুর হিলিতে মেয়াদ উত্তীর্ন ওষুধ ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    আজ বিকাল ৪ টায়, হাকিমপুর হিলিতে মেয়াদ উত্তীর্ন ওষুধ ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    হাকিমপুর হিলিতে জরিমানা করেন, রেজা ফার্মেসী ৪০০০ টাকা, সোহান ফার্মেসি ২৫০০ টাকা, ইসরাক ফার্মেসী ৩০০০ টাকা, মিঠুর মুদির দোকান ৩০০০ টাকা, লিটনের হোটেল ১০০০ টাকা, সর্বমোট ১৩৫০০ টাকা।

    ভুক্তভোগীরা বলেন, হটাৎ করে ভোত্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, কর্তৃপক্ষ এসে আমাদের জরিমানা করেন, আমরা যথারিতি নিয়ম মেনে, আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করি, তবে পরিচালনা করতে কিছু সামান্য ক্রুটি থাকতে পারে, এবং তাদের পরামর্শ আমাদের প্রয়োজন, তা না করে আমাদের হটাৎ করে এসে জরিমানা করেন,

    ভোত্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কালে, মোঃ বোরহান উদ্দিন,সহকারী পরিচালক, দিনাজপুর জেলা ভোত্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তিনি বলেন, ভেজাল খাবার ও ভেজাল ঔষধ, মূল্যে কম-বেশি, এইসব নিয়ে আমরা প্রতি নিয়ত অভিযান পরিচালনা করে আসতেছি, তার ধারাবাহিকতায় হাকিমপুর হিলিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ভেজাল খাবার পরিবেশন, অস্বাস্থ্য কর পরিবেশে খাবার রাখায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ১৩৫০০ টাকা জরিমানা করি, এবং বিভিন্ন পরামর্শ প্রদান করি,

    ভবিষ্যতে আরও কঠোর ভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি সকলকে অবগত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST