ঢাকাTuesday , 23 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হিলিতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিএনপির শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান

    admin
    September 23, 2025 6:43 pm
    Link Copied!

    ইব্রাহিম হোসেন, হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধি //

    দিনাজপুর জেলা হাকিমপুর হিলিতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ করেছেন।

    আজ (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার, দিনাজপুরের হাকিমপুর হিলিতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিএনপির পক্ষে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ করা হয়। উপস্থিতি ছিলেন, মো: ফেরদৌস রহমান, সভাপতি বিএনপি হাকিমপুর উপজেলা, মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক বিএনপি হাকিমপুর উপজেলা। আরও উপস্থিতি ছিলেন ওয়ার্ড,ইউনিয়ন,পৌর বিএনপির নেতাকর্মী বৃন্দ।

    হাকিমপুর হিলি পূজা কমিটির নেতারা বলেন, আমরা খুব অবহেলিত। আমরা এখন আমাদের মাঝে এখন দিনাজপুর-৬ আসনের অভিভাবক পেয়েছি,তিনি আমাদের সকল সমস্যা সমাধান করে দিবেন। দিনাজপুরের হাকিমপুর হিলির সকল সনাতন ধর্মাবলম্বী আমরা একত্রে হয়ে, বিএনপির স্থায়ী
    কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মহোদয়কে বিপুল ভোটে এম পি নির্বাচিত করে, হাকিমপুরের অসমাপ্ত কাজগুলো শেষ করবো।

    সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিএনপির পক্ষে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ চলাকালে প্রধান অতিথির বক্তব্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, আপনারা সকলেই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তায়ালা তাদের যেন সুস্থতা দান করেন। আমার জন্য ও দোয়া করবেন, আমি যেন অনেক ভোটে জয় লাভ করতে পারি। তাহলে আমি আপনাদের সাথে নিয়ে দিনাজপুর-৬ আসনের সকাল অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারি, আপনাদের সকলকে নিয়ে দিনাজপুর-৬ আসনের উন্নয়ন মুলক গুলো করতে পারি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST