ঢাকাWednesday , 31 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হোসেনপুরে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    admin
    December 31, 2025 1:45 pm
    Link Copied!

    হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শীতার্ত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) হোসেনপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদসহ পৌর প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। শীতবস্ত্র বিতরণকালে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের কষ্ট লাঘবে সরকার সবসময় আন্তরিকভাবে কাজ করছে। মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা যেন শীতে কষ্ট না পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST