ঢাকাMonday , 22 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ১২ দিনেও খুনি গ্রেফতার হয়নি: রাজারহাটে নৈশপ্রহরী হত্যার প্রতিবাদে থানার সামনে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

    admin
    December 22, 2025 6:59 pm
    Link Copied!

    রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি |

    কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসের নৈশপ্রহরী তপন চন্দ্র সরকারকে নৃশংসভাবে হত্যার ১২ দিন পার হলেও এখনো কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনতা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজারহাট থানার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।
    সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় ‘রাজারহাট উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজারহাট থানার মূল ফটকের সামনে গিয়ে মানববন্ধনে রূপ নেয়। এতে নিহত তপন চন্দ্র সরকারের স্ত্রী মোনা রানী সরকার, ছেলে মানিক সরকারসহ বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
    মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নিহতের স্ত্রী মোনা রানী সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ১২ দিনেও খুনিরা ধরা পড়েনি—এটা আমাদের জন্য চরম হতাশার।” নিহতের ছেলে মানিক সরকার দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।
    এ সময় আরও বক্তব্য দেন প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক সাজেদুল ইসলাম সাজু, রেল ও গণউন্নয়ন কমিটির আরিফুর রহমান আরিফ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশিল চন্দ্র সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রতন চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
    বক্তারা বলেন, “হত্যাকাণ্ডের ১২ দিন পার হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। অথচ আবুল খায়ের কোম্পানির রাজারহাট অফিসের কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই—৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে এসপি ও ডিআইজি কার্যালয়ের সামনেও অবস্থান কর্মসূচি দেওয়া হবে।”
    উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা অফিসে ঢুকে নৈশপ্রহরী তপন চন্দ্র সরকারের মাথায় আঘাত করে তাকে হত্যা করে। পরে অফিসের লকার ভেঙে ৩৪ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। হত্যার আলামত নষ্ট করতে সিসিটিভির ফুটেজও ধ্বংস করা হয়। এ ঘটনায় পুলিশ ও সিআইডি যৌথভাবে তদন্ত করছে।
    এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. ওয়াদুদ বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে। অপরাধীরা গ্রেফতার হলে গণমাধ্যমের সামনে তাদের হাজির করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST