ঢাকাSunday , 9 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ১৫ই নভেম্বর যুব সমাবেশ উপলক্ষে পেকুয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    admin
    November 9, 2025 10:40 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার//

    আগামী ১৫ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার যুব সমাবেশ সফল করার লক্ষ্যে পেকুয়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সাড়ে তিনটার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুটের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.বাহাদুর শাহ্।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি, জেলা যুবদলের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম রুবেল, জেলা যুবদলের সদস্য নাছির উদ্দীন (দুখু ), পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাকিল সিকদার, দিদারুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, ইয়াসিন আরফাত, আবু হেনা মোস্তফা কামাল ফাহিম, সাঈদী রহমান, পেকুয়া সদর পশ্চিম জোন যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন, সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমূখ।

    পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট বলেন, আগামী ১৫ ই নভেম্বর কক্সবাজার জেলা যুবদলের যুব সমাবেশ সফল করার লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভা। ১৫ নভেম্বর যুব সমাবেশ হবে কক্সবাজার জেলার স্মরণ কালের শ্রেষ্ঠ একটি সমাবেশ। এ সমাবেশ সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করার জন্য পেকুয়া উপজেলা যুবদলের নেতাকর্মীরা সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করবে।

    পেকুয়া উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পযার্য়ের যুবদলের নেতাকর্মীরা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST